ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ়

খুলনার অধিনায়ক ইয়াসির, ঢাকায় নাসির

  • আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চমকে দিলো খুলনা টাইগার্স। তামিম ইকবাল নয়, এই আসরে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন ইয়াসির আলী রাব্বি। অন্যদিকে ঢাকার নেতৃত্ব দেবেন নাসির হোসেন। এছাড়া চট্টগ্রামের অধিনায়কত্ব উঠেছে শুভাগত হোমের হাতে।

বিপিএলে খুলনার নেতৃত্বেই এসেছে বড় চমক। দল গঠনের পর সবাই যেখানে ভেবেছিলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের কাঁধেই উঠবে নেতৃত্ব, সেখানে অনেকটা বিস্ময়ের বিস্ফোরণ ঘটিয়ে অধিনায়ক ঘোষণা করা হলো ইয়াসির আলী রাব্বিকে।

বিপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন ইয়াসির। বিপিএল ছাড়াও এর আগে স্বীকৃত ক্রিকেটেও কখনো নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই ইয়াসিরের। অবশ্য রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল এক প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইয়াসির। যেখানে তার অভিজ্ঞতাও সুখকর নয়। বেশ বাজেভাবেই হেরেছে তার দল।

একই দিনে ঢাকা ডমিনেটর্সও তাদের অধিনায়ক ঘোষণা করেছে। যেখানে বেশ আলোচনায় থাকলেও নেতৃত্ব পাননি তাসকিন আহমেদ। তবে সহ-অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে। অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেনকে।

এদিকে গতকাল আরেক আলোচিত ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও তাদের অধিনায়কের নাম প্রকাশ করেছে। আফিফ হোসেনকে পেছনে ফেলে যেখানে নেতৃত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অলরাউন্ডার শুভাগত হোম।

উল্লেখ্য, গত আসরে অধিনায়কত্ব নিয়ে এক অদ্ভুত নাটক মঞ্চায়ন করে চট্টগ্রাম। এক আসরে তিন তিনবার অধিনায়ক পরিবর্তন করে ফ্রাঞ্চাইজিটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনার অধিনায়ক ইয়াসির, ঢাকায় নাসির

আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩