ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত

বরিশালকে ১৭৪ রানের লক্ষ্য দিলো সিলেট

  • আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইনিংসের দ্বিতীয় ওভারেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তারপর কেউই হয়তো ভাবেনি সিলেট স্ট্রাইকার্সের রান এত দূর যাবে। তবে নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। টস জিতে মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন মোহাম্মদ ওয়াসিমের গতিতে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর থেকে শুরু সিলেটের ঘুরে দাঁড়ানোর গল্প। টম মুরসকে সাথে নিয়ে নাজমুল হোসেন শান্তর ইনিংস মেরামত শুরু, শেষে ঝড় তুলে ফরচুন বরিশালকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। শান্ত শেষ পর্যন্ত ৬৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। ১১টি চার ও ১টি ছয়ে শান্তর ইনিংসটি সাজানো ছিলো। ফিফটি করেছেন ৪৮ বলে। এরপর ১৮ বলে নেন বাকি ৩৯ রান।

চতুর্থ উইকেটে শান্ত-মুরসের ৮১ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় সিলেট। ৭১ বলে এই রান করেন দুজনে। ৩০ বলে ৪০ রান করে মুরস ফিরলে ভাঙে এই জুটি। এ ছাড়া ১৬ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। গোল্ডেন ডাক হয়ে ফেরেন জাকির হাসান ও মুশফিকুর রহিম।

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়াসিম। ১টি করে উইকেট নেন সাকিব-কামরুল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালকে ১৭৪ রানের লক্ষ্য দিলো সিলেট

আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩