ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করবে টিসিবি

  • আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগামীকাল রাজধানীর কারওয়ানবাজার সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে এর বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির যে সিদ্ধান্ত রয়েছে- এর প্রথম চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামীকাল থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে।
তিনি বলেন,‘ভারত বর্তমানে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে। কিন্তু আমাদের অনুরোধের প্রেক্ষিতে তাঁরা ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে। এর প্রথম চালানে ১৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছে গেছে।’ তিনি জানান, পেঁয়াজ যেহেতু পঁচনশীল পণ্য, তাই এর গুনাগুন দেখে পরবর্তী চালান আনার সময় নির্ধারণ করা হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন-ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ঢাকায় ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একইসাথে তিনি আশা প্রকাশ করেন এর ফলে ৬৪ জেলার অন্তত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ টিসিবি ঢাকা শহরের ১০৩টি,চট্টগ্রামের ৫৫টি এবং গাজিপুরের ১৭-২০টি স্পটে একযোগে বিক্রি করবে। সর্বশেষ টিসিবি ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও এবারে ৪০ টাকা দরে বিক্রি করছে। প্রতি ট্রাকে অন্তত ১০ টন করে পেঁয়াজ থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করবে টিসিবি

আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪