ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশ

  • আপডেট সময় : ১০:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ।
গতরাতে বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫০ বলে ৫৭ রান করেন নিগার। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
গেবেখায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ ওপেনারকে হারায় তারা। শামিমা সুলতানা ১ ও মুরশিদা খাতুন ৭ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির সাথে ২৫ বলে ৩১ রান যোগ করেন শুরুর ধাক্কা সামাল দেন নিগার। তিন নম্বরে নামা মোস্তারি ৭ রানে বিদায় নেন।
৪২ রানে তৃতীয় উইকেট পতনের মিডল-অর্ডারে বড় জুটির চেষ্টা করেন অধিনায়ক নিগার ও স্বর্ণা আকতার। চতুর্থ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৫৩ বলে ৪৪ তুলেন জ্যোতি। স্বর্ণা ১২ রানে থামলেও, নারী টি-টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করেন নিগার।
১৯তম ওভারে দলীয় ৯৯ রানে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন নিগার। ৫০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন তিনি।
নিগারের হাফ-সেঞ্চুরির পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।
১০৮ রানের টার্গেট স্পর্শ করতে তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনিকে ২ রানে বিদায় করেন পেসার মারুফা আকতার। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ে পথ সহজ করেন আরেক ওপেনার আলিসা হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং। হিলিকে ৩৭ রানে থামিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন স্বর্ণা। তৃতীয় উইকেটে অ্যাশলি গার্ডনারকে নিয়ে ১০ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ল্যানিং।
ল্যানিং ৪টি চারে ৪৯ বলে অপরাজিত ৪৮ রান করেন। গার্ডনার ১৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা-স্বর্ণা ১টি করে উইকেট নেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি কেপ টাউনে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার কাছেও হারলো বাংলাদেশ

আপডেট সময় : ১০:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩