ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী আসর থেকে বিপিএল খেলবে না বরিশাল!

  • আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 128

Bangladesh Premier League (BPL) match between Fortune Barishal and Khulna Tigers at the Sylhet International Cricket Stadium, Lakkatura, Sylhet, Bangladesh

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদায় ঘণ্টা বেজেছে ফরচুন বরিশালের, এলিমিনেটর পর্ব থেকেই বাদ পড়েছে কীর্তনখোলা পাড়ের দলটি। ওই হারের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় দলটির মালিক মিজানুর রহমানের কণ্ঠে। আগামী আসর থেকে বিপিএলে অংশগ্রহণ না করার কথা ব্যাক্ত করেন তিনি।

দল হেরে যাওয়া পেছনে ফরচুন বরিশাল মালিক দায়ী করলেন বিপিএল আয়োজনের সময়কাল নিয়ে। কেননা এমন এক সময়ে বিপিএল মাঠে গড়াচ্ছে, যখন বিশ্বের নানা প্রান্তে চলছে ফ্রাইঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। ফলে বিদেশী তারকা ক্রিকেটারদের নিয়ে থেকে যায় শঙ্কা, তাদের থেকে পাওয়া যায় না দীর্ঘ সময়ের সার্ভিস।

বিদেশী ক্রিকেটারদের থেকে দীর্ঘ সময় সমর্থন না পাওয়া এবার বেশ ভালোভাবেই ভুগিয়েছে দলগুলোকে। বিশেষ করে প্লে-অফে এসে ফরচুন বরিশাল বেশ অস্বস্তিতেই পড়েছিল বলা যায়। হার দিয়েই যার মূল্য শোধ করতে হয়। আর তাই বিপিএলের সময়সূচি নিয়ে বেশ হতাশ ফরচুন বরিশাল মালিক।

ম্যাচ শেষে ফরচুন বরিশালের স্বত্ত্বধিকারী বলেন, ‘আসলে সময়সূচিটা দেখতে হবে। সময়সূচি যদি এমন এলোমেলো হয়, তবে আমরা পরের মৌসুমে আর আসবো না। একজন ক্রিকেটারকে নেবো সে যেন নিয়মিতভাবে শেষ পর্যন্ত থাকতে পারে। যদি এখনকার মতো উইন্ডো হয়, তবে ফরচুন বরিশাল উইল নট কাম ব্যাক।’

নবম আসর শুরুর আগে বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ওই সময় নিজে বিপিএলের দায়িত্ব পেলে কি করতেন সাকিব, তাও বলেছিলেন তিনি। যার একটি ছিল, বিপিএল হবে খেলোয়াড়দের ফ্রি টাইমে। এবার একই সুর ফরচুন বরিশাল স্বত্বাধিকারীর কণ্ঠেও। মিজানুর বলেন, ‘স্লটটা আগে ঠিক করতে হবে। আসলে এভাবে স্লট করে খেলা যায় না।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী আসর থেকে বিপিএল খেলবে না বরিশাল!

আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩