ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ানডে দলে নতুন মুখ হৃদয়

  • আপডেট সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 105
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ ডান-হাতি ব্যাটার তৌহিদ হৃদয়। দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল ও স্পিনার তাইজুল ইসলাম।
ভারতের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে ছন্দে থাকা হৃদয় সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরিতে ৪০৩ রান করেছেন হৃদয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১৫৪৭ রান আছে ২২ বছর বয়সী হৃদয়ের।
কুঁচকির ইনজুরির কারনে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পরা নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন দলে । ইনজুরির কারনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। গেল বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম।
জিম্বাবুয়ে সফরে খেললেও, ভারতের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না তাইজুল। ১২ ওয়ানডেতে ২০ উইকেট আছে তাইজুলের।
আগামী পহেলা মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ৩ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে শেষে ৯ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ানডে দলে নতুন মুখ হৃদয়

আপডেট সময় : ১০:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩