ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ানডে সিরিজ : ব্যাটে-বলে সেরা যারা

  • আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শেষ হলো ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচে হারলেও জয় দিয়ে শেষটা রাঙিয়েছে টাইগাররা। যেখানে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান, সিরিজে বাংলাদেশের সেরা পারফর্মার তিনি। ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সিরিজজুড়ে।

সাকিব ভালো করলেও নিস্প্রভ ছিলেন অনেক ক্রিকেটারই, সেরাটা দিতে পারেননি তারা। বিশেষ করে তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদরা পারেননি নামের সুবিচার করতে। বোলিংয়েও মোস্তাফিজুর রহমান ছিলেন গড়পড়তা। যার মূল্য দিতে হয়েছে দলকে সিরিজ হাতছাড়া করে।

সাকিব ছাড়া ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত, হাঁকিয়েছেন দু’টি অর্ধশতক। তবে সুযোগ থাকা সত্ত্বেও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। প্রথম দুই ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজলেও শেষ ম্যাচে রানের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। সিরিজে পাঁচটি ফিফটির দেখা পেলেও শতক ছিল না একটিও।

বিপরীতে ইংলিশদের শতক ছিল দু’টি। প্রথম ম্যাচে ডেভিড মালানের পর দ্বিতীয় ম্যাচে শতক স্পর্শ করেন জেসন রয়। একটা অর্ধশতকও এসেছিল জশ বাটলারের ব্যাটে। সব মিলিয়ে ইংলিশ ব্যাটাররা ভালোই করেছেন বাংলাদেশের বিরুদ্ধে পরিবেশে। সিরিজের সেরা রান সংগ্রাহকের তালিকাতেও ছিল তাদের আধিপত্য।

সিরিজের সেরা পাঁচ রান সংগ্রাহক-

জেসন রয় : রান ১৫৫ – গড় ৫১.৬৭
সাকিব আল হাসান : রান ১৪১ – গড় ৪৭.০০
ডেভিড মালান : রান ১২৫ – গড় ৬২.৫০
জশ বাটলার : রান ১১১ – গড়৩৭.০০
নাজমুল হোসেন শান্ত : রান ১১১ – গড় ৩৭.০০

রানের মত উইকেট শিকারীদের তালিকাতেও ছিল ইংলিশদের আধিপত্য। সেরা পাঁচজনের তিনজনই তাদের। এখানেও বাংলাদেশের হয়ে সেরা সাকিব আল হাসান।

সিরিজের সেরা পাঁচ উইকেট শিকারী-

আদিল রাশিদ : ৮ উইকেট
সাকিব আল হাসান : ৬ উইকেট
স্যাম কারান : ৬ উইকেট
তাইজুল ইসলাম : ৬ উইকেট
জফরা আর্চার : ৫ উইকেট

সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের আদিল রাশিদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ানডে সিরিজ : ব্যাটে-বলে সেরা যারা

আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩