ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় ইংল্যান্ড দল

  • আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ ঢাকা পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
আজ সকাল আনুমানিক সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা। বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি কর্মকর্তারা। সেখান থেকে টিম বাসে করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করে সফরকারী দলের সদস্যরা।
আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
ওয়ানডে শেষে ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু করবে বাংলাদেশ-ইংল্যান্ড।
সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়য়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।
বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন জশ বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড। এ ছাড়া রয়েছেন পেসার জোফরা আর্চারও।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় ইংল্যান্ড দল

আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩