ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মেয়র কাপ ক্রিকেটে ৩৮ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : ১১:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৩৮ নম্বর ওয়ার্ড।
আজ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ড ৫ উইকেটে ১২ নম্বর ওয়ার্ডকে হারিয়ে শিরোপা লাভ করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে। জবাবে শামসুল ইসলাম অনিকের অপরাজিত ১১৩ রানে ভর করে ১৭ ওভারেই ৫ উইকেটে ১৭৫ রান করে ৩৮ নম্বর ওয়ার্ড। অনিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এর আগে আজ সকালে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা মেয়র কাপ ক্রিকেটে ৩৮ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

আপডেট সময় : ১১:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩