ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইংলিশরা, সেঞ্চুরির পথে জেসন রয়

  • আপডেট সময় : ০২:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিয়ন্ত্রণ ধরে রেখেই ব্যাট করছে ইংলিশরা, উইকেট হারালেও পথ হারাচ্ছে না তারা। এক প্রান্ত আগলে রেখে শতকের পথে হাঁটছেন জেসন রয়। অধিনায়ক জশ বাটলারকে সাথে নিয়ে বড় সংগ্রহের পথেই হাঁটছেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও ডেবিড মালান ও জেসন রয়ের দ্বিতীয় উইকেট জুটিতে রানের গতি ধরে রাখে থ্রি লায়ন্সরা। তাদের ৫৫ বলে ৫৮ রানের জুটি ভাঙে দলীয় ৮৩ রানে। ১৯ বলে ১১ রান করে মিরাজের শিকারে পরিনত হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান।

তৃতীয় উইকেট ছুটিতে রানের গতি কিছুটা কমে আসে, জেসন রয় ও জেমস ভিন্স মিলে ২৮ বলে করেন মাত্র ১৩ রান। তাদের জুটি ভাঙেন তাইজুল, ১৬ বলে ৫ রান করা ভিন্সকে ফেরান তিনি। তবে এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন জেসন রয়, আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন এই ইংলিশ ওপেনার।

চতুর্থ উইকেট জুটিতে রয়কে সঙ্গ দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, দু’জনে মিলে ইতোমধ্যেই গড়ে তুলেছেন ৪১ বলে ৩৭ রানের জুটি। ২৮ ওভার শেষে ইংলিশদের স্কোরবোর্ডে জমা হয় ৩ উইকেটে ১৪১ রান। ৯৩ বলে ৮৯ রানে রয় ও ২৫ বলে ২০ রানে অপরাজিত বাটলার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইংলিশরা, সেঞ্চুরির পথে জেসন রয়

আপডেট সময় : ০২:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩