ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

  • আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান।

রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেট হারায় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই জয়ে মাশরাফিকে টপকে দ্বিতীয় স্থানে উঠলেন সাকিব।

মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের।

সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তার অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩