ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গা আটক

  • আপডেট সময় : ১২:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার জেলা সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গা আটক হয়েছে।

রোববার শ্রীমঙ্গল থানা পুলিশ কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে তাদের আটক করে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিকেলে সাংবাদিকদের জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনের গাড়ীতে মৌলভীবাজার আসছিলেন। এনা পরিবহনের ওই গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে সকালে শ্রীমঙ্গল থানার এসআই মো: জাকির হোসেন সাথে ফোর্সসহ এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীমঙ্গলে শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১২:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২