ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাদেজা-মোটিকে টপকে ফেব্রুয়ারির সেরা ব্রুক

  • আপডেট সময় : ০৫:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দুবাই, ১৩ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ফেব্রুয়ারিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। নারী ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রুক।
আজ ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোটিকে পেছনে ফেলে মাস সেরা হন ব্রুক। গত ডিসেম্বরে প্রথম ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক।
গেল বছর সেপ্টেম্বরে টেস্ট অভিষেকের পর দারুণ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন ব্রুক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিতে ডিসেম্বরে আইসিসির সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক। গেল মাসে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে ১টি সেঞ্চুরিতে ৩২৯ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এমন পারফরমেন্সে পাকিস্তানের বাবর আজমের পর বিশে^র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দু’বার মাস সেরা হলেন ব্রুক।
তিন মাসের মধ্যে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা পুরস্কার জিতে ব্রুক বলেন, ‘তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সেরা পুরস্কার জেতাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে ভালো খেলতে উৎসাহ ও সমর্থন যুগিয়েছেন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাদেজা-মোটিকে টপকে ফেব্রুয়ারির সেরা ব্রুক

আপডেট সময় : ০৫:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩